ভালোবাসি তোমাকে @ লিপি বড়ুয়া

অনলাইন ডেস্ক

ভালোবাসি তোমাকে
@ লিপি বড়ুয়া

কৃষ্ণচূড়ার রাঙা লালে খুঁজি তোমাকে
গোলাপের সুরভিতে মন মাতে,
হলুদ খামের ভাঁজে নেশা জাগে
ভালোবাসি তোমাকে।

সবুজ অরণ্য আমার সাথে
স্বপ্ন বুনে মনের আনন্দে,
মেঘের কোণে রোদ আল্পনা আঁকে
পাখিদের মিতালিতে মিশে।

রুক্ষ দিনেও ভাসি বৃষ্টি জলে
তুমি অধর ছুঁয়ে দিলে,
বেলির সুবাস মাখি খোলা চুলে
ভালোবাসার টানে।

আজ সারাদিন তোমারি মিলনে
ছন্দে মেতেছি বাউলের সুরে,
জীবনের পথে ছায়া ফেলে
শেষ পর্যন্ত চাই তোমাকে।

চিরঋণী রবো আমি তোমার প্রেমে
মনের আনন্দ অনুভব প্রকাশে,
এ জীবন নয় শুধু, চাই শতজনমে
বড্ড ভালোবাসি তোমাকে।।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত