পটিয়ায় মাদক মামলায় গ্রেফতার ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু

অনলাইন ডেস্ক

পটিয়ায় ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু গ্রেফতা
পটিয়া প্রতিনিধি: পটিয়ার ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু (৩৮) কে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। গত ২৬ অক্টোবর রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার এসআই মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ধলঘাট এলাকা অভিযান চালিয়ে দেড়শত পিস ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। সে পটিয়া পৌরসভা ৩ নং ওয়ার্ড গুয়াদন্ডী এলাকার মৃত খলিলুর রহমান প্রকাশ মাদকাসক্ত খলিলের পুত্র বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু নেতৃত্বে দীর্ঘদিন পটিয়া ও বোয়ালখালী উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার পটিয়া উপজেলার দক্ষিণ ভূষি ইউনিয়নের খানমোহনা রেলস্টেশন এলাকায় ইয়াবা বিক্রি করতে গেলে স্থানীয়রা ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আটক করে পুলিশে দিয়েছে। পরে পটিয়া থানার এসআই সাখাওয়াত বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। অদৃশ্য কারণে একদিন পর জামিনে এসে পুনরায় ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে। সে ক্ষমতাসীন দলের এক নেতার আত্নীয় পরিচয়ে দাপটের সঙ্গে পটিয়ায় ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। ২০২৫ সালে গত ১০ আগষ্ট ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু কে বোয়ালখালী উপজেলার নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করন। সে পুনরায় জেল থেকে বের হয়ে পটিয়া ও বোয়ালখালী উপজেলায় দীর্ঘ দিন ধরে ইয়াবা ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। বোয়ালখালী থানার মামলা নং – ৫, তারিখ -১১/০৮/ ২০২৫ ইংরেজি। সে পটিয়া আমির ভান্ডার রেলগেইট, স্টেশন রোড, বিওসি রোড, মাতৃভান্ডার, খান মোহনা, খরনা ভাইয়ার দিঘির পাড়, কলরডেঙ্গা এলাকায় ইয়াবা ও বাংলা মদের পাইকারি ব্যবসায়ী। ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু বড় ভাই শাহজাহান মিন্টুর বিরুদ্ধে চান্দগাঁও থানার ইয়াবা মামলা নং ৩৭/৩৪৭ , তারিখ -২৪/০৯/২০১৭ ইংরেজি। মামলাটি বর্তমানে চলমান রয়েছে।
এ বিষয়ে পটিয়া থানার ওসি তদন্ত যুযুৎ চাকমা জানান, ধৃত আসামির সাজ্জাদ হোসেন হিরু বিরুদ্ধে পটিয়া থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পটিয়া থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবেন বলে তিনি জানান।

Similar Articles

Single Sidebar 1
  • সর্বশেষ
  • পঠিত