পটিয়ায় পিতা-মাতাকে মারধোরের ঘটনায় ২ সন্তানকে ৬ মাসের সাজা

পটিয়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সেবন করে পিতা মাতাকে মারধর করার ঘটনায় ০২(দুই) জন আসামীকে গ্রেফতার পূর্বক মোবাইল কোর্টের মধ্যেমে প্রত্যেককে ০৬(ছয়) মাসের সাজা প্রদান করা হয়।

পটিয়া থানা পুলিশের চলামন মাদক বিরোধী অভিযানে অফিসার ইনচার্জ/জনাব জিয়াউল হক এর নেতৃত্বে এসআই(নিঃ)/মাহমুদুল হাসান, পিপিএম এবং এসআই(নিঃ)/মোঃ ইউসুফ আলী মৃধা গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করতঃ ২৭/০৮/২০২৬ খ্রিঃ তারিখ রাতের বেলা সহ বর্ণিত তারিখে পূর্বে বিভিন্ন সময় মাদক সেবন করে পিতা মাতাকে মারধর করার ঘটনায় আসামী ০১। মোঃ শহীদুল ইসলাম, পিতা-মোঃ ইউসুফ, সাং-হরিণখাইন, ০৬নং ওয়ার্ড, ০২। আহসাব উল্লাহ, পিতা-আব্দুল খালেক, সাং-উত্তর ছনহরা, ০১নং ওয়ার্ড, উভয় থানা-পটিয়া, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করা হয়।

আসামীদ্বয়কে সহকারী কমিশনার (ভুমি), পটিয়া, চট্টগ্রাম এর মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করতঃ আসামীদেরকে প্রত্যেককে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here