ঈদের দিন কোথায় কখন বৃষ্টি হবে

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে ঈদুল আজহার দিনে বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের দক্ষিণ এবং উত্তরাঞ্চলে বৃষ্টি কম থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। গতকাল সোমবার (২৬ জুন) ঈদের দিনের আবহাওয়া পরিস্থিতি নিয়ে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

ওমর ফারুক বলেন, ঈদের দিন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা অঞ্চলে বৃষ্টিপাত বেশি থাকতে পারে। এছাড়া উপকূলীয় তিনটি বিভাগ বরিশাল, খুলনা ও চট্টগ্রাম রয়েছে, সেখানে এবং উত্তরের রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টি প্রবণতা কম থাকতে পারে।

তিনি বলেন, মধ্যাঞ্চলে হালকা থেকে মাঝারির মধ্যেই থাকতে পারে। ঈদের দিন অন্য জায়গায় যেমন একটু রোদ থাকবে, আবার বৃষ্টিও হবে। ঢাকায় রোদ থাকার সম্ভাবনা কম। বৃষ্টির সঙ্গে মেঘলা থাকবে ঢাকার আকাশ।

তিনি আরও বলেন, এখন দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয়। একই সঙ্গে একটি লঘুচাপের প্রভাবও সেখানে রয়েছে। লঘুচাপটি ধীরে ধীরে দূরে সরে যাবে। তাই আগামী দু-তিনদিনে সেখানকার বৃষ্টির প্রবণতাও কমে যাবে।

এদিকে, সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এতে ঈদের ছুটি বাড়ি পথে রওনা হওয়া লোকজনকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত