পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ - প্রশাসন

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

পটিয়া সংবাদদাতা

চট্টগ্রামের পটিয়ায় শ্রীমতি খাল থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার টেগরপুনি এলাকা থেকে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা, দুই-তিন দিন আগে লাশটি ওই এলাকায় ভেসে এসেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে শ্রীমতি খালের পানি কমে গেলে গাছের শিকড়ের ওপর ওই যুবকের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি খাল থেকে পাড়ে তুলে আনে। পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু চাকমা ও এস আই আবদুল খালেক এ লাশ উদ্ধার করেন।

ঘটনাস্থলে পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎস যশ চাকমা জানান, দুই-তিন দিন আগে লাশটি ভেসে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেক জানান, অজ্ঞাত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে কালো রঙের একটি গেঞ্জি ছিল। এ ছাড়া ঘটনাস্থলে একটি টর্চলাইট ও প্লাস পাওয়া গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত