শেষ কর্মদিবসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আজহার আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ সোমবার। ইতিমধ্যে অন্যান্য পেশার মানুষেরও ঈদের ছুটি শুরু হয়েছে। অফিস শেষে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকেই। ঈদযাত্রার এই মুহূর্তে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ জট দেখা গেছে।

এ কারণে ঈদে ঘরে ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। যানজটের ফলে গন্তব্যে যেতে স্বাভাবিকের চেয়ে ২-৩ গুণ সময় বেশি লাগছে। আজ সোমবার সকালে সরেজমিনে এমন দৃশ্য দেখা যায়।

জানা গেছে, গতকাল রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সেতুর ওপর বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে। সে কারণে কয়েক দফা টোল আদায় বন্ধ রাখায় যানজট সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সড়কে প্রাইভেটকার, মোটরসাইকেলসহ ব্যক্তিগত যানবাহনের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ৩০ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ হাজার টাকা।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত