ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে মামলা চলবে

অনলাইন ডেস্ক

গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া ফৌজদারি মামলার বিচার কার্যক্রম স্থগিত চেয়ে ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচার কার্যক্রম নিম্ন আদালতে চলতে আর কোনো বাধা নেই।

মামলাগুলোর বিচার কার্যক্রম স্থগিত চেয়ে রাসেল ও শামীমার করা আবেদন মঙ্গলবার খারিজ করে দেন বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।

ফরহাদ হোসেন নামে এক গ্রাহকের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহশিব হোসেন গণমাধ্যমকে বলেন, ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচারকার্য চালিয়ে যেতে সংশ্লিষ্ট নিম্ন আদালতের জন্য কোনো আইনি বাধা নেই।

তিনি জানান, গ্রাহকদের পণ্য দেওয়ার জন্য জাল চেক এবং প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে সারা দেশে সংশ্লিষ্ট আদালতে তাদের বিরুদ্ধে কয়েক শতাধিক মামলা হয়েছে।উল্লেখ্য, রাসেল বর্তমানে কারাগারে আছেন আর শামীমা আছেন জামিনে।

 

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত