পিএসজিতে লিওনেল মেসি শেষ ম্যাচ খেলবেন আজ রাতে। এরপর দলবদলের জন্য ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। নানামুখী আলোচনার মধ্যে বার্সেলোনা কোচ জাভি দুদিন আগে জানিয়েছিলেন, দলবদলের জন্য মেসি নিজেই আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবেন।
কিন্তু স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’–এর দাবি সত্য হলে ফ্রান্সের পর সম্ভবত সৌদি আরবই হতে যাচ্ছে মেসির নতুন ঠিকানা। সৌদি ক্লাবটির সঙ্গে যুক্ত একটি সূত্রের বরাত দিয়ে স্পোর্ত জানিয়েছে, ৬ জুন মেসিকে সই করানোর খবরটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে চায় আল হিলাল। স্পোর্ত জানিয়েছে, আল হিলাল এখন মেসির চূড়ান্ত ‘হ্যাঁ’-র অপেক্ষায় আছে।
জাভি জানিয়েছিলেন, মেসির জন্য বার্সেলোনার দরজা খোলা। তাকে নানা রকম প্রস্তাব দেয়া হচ্ছে। তবে মেসি নিজের সিদ্ধান্ত নিজেই নিবে। বুধবার এক সাক্ষাৎকারে বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি বলেছেন, ‘আমাদের অপেক্ষা করতে হবে মেসি বার্সায় আসতে পারে কিনা দেখার জন্য। তবে আমি আশা করি সে ফিরুক তার তার ঠিকানায়। মনে হচ্ছে দুদিনের মধ্যে ব্যাপারটা পরিস্কার হবে। আর আমি মনে করি মেসি এমন একজন খেলোয়াড় যে মাঠের সব কোণেই খেলতে পারে। তার সঙ্গে খেলাটা তাই সহজ হবে।’ তবে মেসিকে ফেরাতে এখনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দিতে পারেনি কাতালান ক্লাবটি। অনেক বিশ্লেষকের মতেই মেসিকে ফেরানোর মতো অবস্থানে নেই বার্সেলোনা। আর আল হিলাল মেসিকে যে প্রস্তাব দিয়েছে, তা প্রত্যাখ্যান করা কঠিন।
প্রথমে জানা গিয়েছিল মেসিকে ৪০ কোটি ইউরোতে দলে ভেড়াবে আল হিলাল। সম্প্রতি আরেক খবরে বলা হয় দুই বছরের চুক্তিতে অর্থের অঙ্কটা ১২০ কোটি ইউরো! দুটি প্রস্তাবের যেটিই হোক, আল হিলালে যোগ দিলেই মেসি হবে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়।
এদিকে, মেসিকে নেয়ার জন্য ডেভিড বেকহ্যামের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিও প্রস্তাব দিয়েছে। কদিন আগে খবর বের হয়, মেসির সঙ্গে চুক্তি করে ধারে বার্সেলোনায় খেলতে দেবে ইন্তার মিলান। এই প্রস্তাব নিয়েও মেসি নাকি বার্সা কর্তৃপক্ষকে ভেবে দেখতে বলেছে।
মেসিকে নিয়ে ৬ জুন ঘোষণা দেবে আল হিলাল!
অনলাইন ডেস্ক
Similar Articles
- আকিজের গাড়ির বাজিমাত, প্রতি কিমি খরচ হবে মাত্র ২ টাকা
- রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন বেড়েছে প্রায় দ্বিগুণ
- কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া নতুন ট্রেন
- শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে জন্মনিবন্ধন-এনআইডি করার অভিযোগ
- কর্ণফুলীর খাল থেকে বস্তাবন্দি অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
- চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের
- ‘দেড় দশকের দুর্নীতি ও পরিকল্পনাহীনতায় অচল কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম’
- ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
- যে শর্তে একীভূত ব্যাংকের গ্রাহকরা তুলতে পারবেন ১০ লাখ টাকা!
- বিশ্বকাপ ফাইনালের পর কোথায় আছেন মেসি
- ৬৪ দলের বিশ্বকাপ কি আসলেই সম্ভব
- কেন মেসিকে হারিয়ে গোল্ডেন বল জিতলেন রদ্রি
- মিললো বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার’র মুক্তি
- বন্দর নগরীতে মাদারীপুর জেলা সমিতির ইফতার মাহফিল
- স্বাধীনতা দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌ-বাহিনীর ৭টি জাহাজ
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক কমিটি গঠিত

