আজ ব্রাজিলের মুখোমুখি ভারত, যেভাবে দেখবেন

এজাহার ডেস্ক

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে ভারত। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, অর্থাৎ সল্টলেক স্টেডিয়ামে শনিবার প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।ভারত ও ব্রাজিলের সিনিয়র পুরুষ দল এর আগে কখনো মুখোমুখি হয়নি। ভারতের মাটিতেও এটিই ব্রাজিলের প্রথম ম্যাচ। ফিফা র‌্যাঙ্কিংয়ে ব্রাজিল রয়েছে পঞ্চম স্থানে। ১৯৯২ সালে র‌্যাঙ্কিং চালুর পর এত ওপরে থাকা কোনো দলের বিপক্ষে খেলেনি ভারত। বর্তমানে ভারতের অবস্থান ১৩৮তম।
গত সপ্তাহে বেঙ্গালুরুতে ৪৪তম র‌্যাঙ্কের পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভারত। এবার কোচ খালিদ জামিলের দলকে আরও কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে।
অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে কলকাতায় এসেছে ব্রাজিল। টাউনসভিলে প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র করলেও ব্রিসবেনে দ্বিতীয় ম্যাচে ৪-২ গোলে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির দল।ব্রিসবেনের ম্যাচে গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। আক্রমণভাগে তার সঙ্গে রয়েছেন এন্ড্রিক, রায়ান, এস্তেভাও উইলিয়ান, পেদ্রো ও সামুয়েল লিনো। চোটের কারণে ভারতের বিপক্ষে খেলবেন না রাফিনিয়া। চেলসির ফরোয়ার্ড জোয়াও পেদ্রোও চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন।
ব্রাজিল দলে রয়েছেন মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ব্রুনো গিমারায়েসের মতো অভিজ্ঞ খেলোয়াড়েরা।

ভারতের দলে আছেন গুরপ্রীত সিং সান্ধু, আনোয়ার আলি, অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদ, মনবীর সিং ও রায়ান উইলিয়ামস।ব্রাজিলের বিপক্ষে ম্যাচের পর আগামী ৬ অক্টোবর একই মাঠে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হবে ভারত।
ভারতে ম্যাচটি সরাসরি দেখা যাবে সনিলিভ অ্যাপে। টেলিভিশনে সম্প্রচার করবে সনি স্পোর্টসের বিভিন্ন চ্যানেল।

Similar Articles

Single Sidebar 1
  • সর্বশেষ
  • পঠিত