ফেসবুকে সম্পর্ক, ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

অনলাইন ডেস্ক

দিনাজপুরের নবাবগঞ্জে ফেসবুকে প্রতারণা করে ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সুজন সরকার (২৩) ও ভগদীশ চন্দ্র রায় (৩০) নামে দুই যুবককে গ্রপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুজন সরকার দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আজ সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল রোববার বিকেলে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

গ্রেপ্তারকৃত সুজন সরকার জেলার বীরগঞ্জ উপজেলার সাদুল্লাপাড়া এলাকার গোপাল সরকারের ছেলে। ভগদীশ চন্দ্র রায় মুজাহিদপুর গ্রামের দয়াাল চন্দ্র রায়ের ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তারকৃত সুজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোছা. জান্নাতুল নাহিমা (অচেনা পথিক) নামে একটি ভুয়া ফেসবুক আইডি খোলেন। ওই আইডি দিয়ে নবাবগঞ্জ উপজেলার ফরিদুল ইসলাম (২১) নামে এক যুবকের সঙ্গে এসএমএস এবং মেয়ের কণ্ঠে কথা বলে সুসম্পর্ক গড়ে তোলেন।

তারপর বন্ধুদের সহযোগিতায় কৃষি প্রজেক্টের কথা বলে বেশি লাভের প্রলোভন দেখিয়ে ফরিদুলের কাছ থেকে ১৮ লাখ টাকা মোবাইল ব্যাংকিং নগদ ও বিকাশ একাউন্টের মাধ্যমে হাতিয়ে নেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগী যুবক থানায় একটি অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সুজন সরকারসহ ভগদীশ চন্দ্র রায়কে গত শনিবার রাতে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বাঁশেরহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত