চট্টগ্রামের পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মোহাম্মদ মিজানুল হক (১৮) নামে এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোজাফফরবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিজানুল হক উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল দক্ষিণপাড়া হাজীর বাড়ির বাসিন্দা মোহাম্মদ হারুনের ছোট ছেলে।
স্থানীয় ও তার পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে মোজাফফরবাদ এলাকায় টাইলসের মিস্ত্রি হিসেবে কাজ করতে যান মিজানুল হক। কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা দ্রুত তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

