চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৯৯৯-এ ফোন পেয়ে মো. আইয়ুব আলী (৪২) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আইয়ুব আলী হাইলধর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকার হাফেজ ফারুক আহমদের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে আইয়ুব আলী দীর্ঘদিন ধরে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন, মাদক কারবার ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত।
স্থানীয়দের দাবি, আইয়ুব আলীর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিজিএফআই, এনএসআই, চট্টগ্রাম রেঞ্জ পুলিশ, পুলিশ সুপারের কার্যালয়, থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও বিভিন্ন সময়ে অভিযোগ দেওয়া হয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ৯৯৯-এ ফোন পেয়ে হাইলধর ইউনিয়ন থেকে আইয়ুব আলী নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

