ত্রয়ী কালেকশান( ১) @ শাহ সাবরিনা মোয়াজ্জেম

অনলাইন ডেস্ক

ত্রয়ী কালেকশান( ১)
@ শাহ সাবরিনা মোয়াজ্জেম

এক/
জানি এ তটে পুংশ্চলী হওয়ার যোগ্যতা
অনেকেই রাখেনা—!
তবুও হেয় হারায় অবুঝ দর্শনে।
লাল সবুজের মাঠ ডাকে আয় আয়।
একটা পরিপুষ্ট জীবন আমায়
শিখণ্ড ভেদ করে যদি আগল ভেঙে যায়
শিখরস্থিত—বর্ষায়ণে পলে পলে নির্ভার
হয়ে যায় প্রতিটি জেনানা—!
অবৈধ প্রণয়ীপ্রণয়িনী হবার যোগ্যতার
মাপকাঠি জোছনার শার্শীতে
ধবল বাহুলগ্না হয় কুচকুচে অমাবস্যা!
তাতে কি জোছনার জাত যায়?
বিপ্রতীপ গমণ দুজনার—যোজন দূর!
সমুখ ভাগ—বধুয়া অনুসরণ করে।
পশ্চাৎপদ পশ্চাদভাগে—জেনানা শিহরিত
মৌতালের লিলুয়া বাতাসে—!
দুই/
মিথ্যে ছিলো প্রহসনের প্রাপ্ত
যৌবন যয়াতির—!
আনমনা ফাগুন প্রকোষ্ঠে—বাঁকানো বীর!
বলিষ্ঠ পুরুষ—এক ঝলকের আগুন।
মৃদু মন্দ সুরভীত বায়ে—আগরবাতি!
লজ্জ্বায় জ্বলে বড্ড বেশরম।
তিথি আর নক্ষত্রের ভাষা
কতিপয় পাশাপাশি—
নির্জনে ঢেউ খেলে—সংবাদ পাঠক নিরব দূরদর্শন আর তাবৎ দর্শক!
তিন/
বাতাসের সংলাপে ঝিরিঝিরি কাঁপন তোলা
অনুসৃতি পত্রগুলো হারিয়ে যাচ্ছে
নিঃশেষে পদব্রজে —!
যে পথে পুরোহিত হাঁটে
মুসল্লীরা সে পথে মসজিদে যায়
সালাত আদায় করতে—!
ঘন বেতসের বনে যাই পায়েল হয়ে
তবনে তখন চোরাকাঁটা—
নিশিতে খাকি অন্ধকার—
স্খলিত মনোবৃত্তির অন্যায্য দাবিতে
—ধুসর দুর্বোধ্যতা!
মধ্যরাত্রির বিমূঢ়তার রোষানলে অবুঝ মন।
মটরশুঁটির আল ভেঙে ধীরে ধীরে এগিয়ে যায়
গোরস্থানে —!
যেখানে সারি সারি শব দেহ শুয়ে আছে।
ততক্ষণাৎ —অচেনা দুঃখ আমায় পেয়ে বসে!

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত