বিশ্বকাপ ফাইনাল: ‘খালাসি’ গায়কসহ আরও যারা পারফর্ম করবেন

অনলাইন ডেস্ক

প্রায় দেড় মাসের ক্রিকেট যজ্ঞ শেষ হচ্ছে। রবিবার (১৯ নভেম্বর) ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ-২০২৩। এই ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও শক্তিশালী অস্ট্রেলিয়া। পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসছে এই আকাঙ্ক্ষিত আসর।

এবারের বিশ্বকাপে কোনও উদ্বোধনী আয়োজন ছিল না। কেবল ভারত-পাকিস্তান ম্যাচের ফাঁকে কিছুটা সময় পারফর্ম করেছিলেন অরিজিৎ সিং, সুনিধি চৌহান, শঙ্কর মহাদেব প্রমুখ। তবে ফাইনাল ঘিরে বিস্তর আয়োজন সাজাচ্ছে ভারতের ক্রিকেট বোর্ড। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত মাঠে বসে ম্যাচটি দেখবেন বলে জানা গেছে। এছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ কিংবা তার ডেপুটি উপস্থিত থাকতে পারেন।

ফাইনাল ম্যাচটিকে আকর্ষণীয় করতে বিনোদন তারকাদের পরিবেশনাও থাকছে। প্রথম ইনিংস বিরতিতে গান গাইবেন সম্প্রতি ভাইরাল হওয়া কোক স্টুডিওর ‘খালাসি’ গানের শিল্পী আদিত্য গাড়বি। প্রথম ইনিংস শেষে থাকছে প্রীতম চক্রবর্তী, জনিতা গান্ধী, নাকাশ আজিজ, অমিত মিশ্র, আকাসা সিং ও তুষার সিংয়ের পরিবেশনা। এছাড়া দ্বিতীয় ইনিংসের ফাঁকে চলবে লেজার ও লাইট শো।

শোনা গিয়েছিল, এই ফাইনালে চমক হিসেবে হাজির হবেন ব্রিটিশ-আলবানিয়ান গায়িকা ডুয়া লিপা। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রকাশিত শিডিউলে তার নাম দেখা যায়নি।

উল্লেখ্য, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি উপভোগ করতে ১ লাখ ৩০ হাজারের বেশি দর্শকের সমাগম হবে। বেলা আড়াইটায় শুরু হওয়া এই ম্যাচ শেষে ক্রিকেট বিশ্ব নতুন চ্যাম্পিয়ন পাবে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত