সহকারী অ্যাটর্নি তামান্নাকে অব্যাহতি

অনলাইন ডেস্ক

সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌস এর নিয়োগ বাতিল করে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (৯ নভেম্বর) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন সলিসিটর রুনা নাহিদ আকতার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট তামান্না ফেরদৌসের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০১৯ সালের ৭ জুলাইয়ের নিয়োগ আদেশ বাতিল করে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রস্তুতি সভা শেষে রাষ্ট্রপক্ষের দুই আইনজীবীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের রুমের সামনে সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মজিবুর রহমান মজিব ও নারী আইনজীবী তামান্না ফেরদৌসের মধ্যে এই মারামারি হয়। যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ওই ঘটনায় ব্যবস্থা নিতে আইনজীবী মজিবুর রহমান অ্যাটর্নি জেনারেল বরাবর লিখিত অভিযোগ করেন।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত