যমুনা ব্যাংক কদমতলী শাখার দায়েরকৃত ৯ কোটি টাকা চেক প্রতারণার মামলায় ইমাম ডাইয়িং নীটিং প্রিন্টিং এন্ড ফিনিশিং ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী মোহাম্মদ আলীকে ১ বছরের জেল ও চেকের সমপরিমাণ অর্থদ- সাজা দিয়েছেন বিজ্ঞ ২য় যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসান এর আদালত। সাজাপ্রাপ্ত আসামী ব্যবসায়ী মোহাম্মদ আলী ৩০, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার সুরাইয়া ম্যানসনের ৪র্থ তলার বাসিন্দা, মরহুম বদিউর রহমান ও মরহুমা হামিদা বেগমের পুত্র এবং ১০, আন্দরকিল্লা, ইমাম গ্রুপ, ফাহিম ম্যানসন ৫ম তলা, কোতোয়ালী, চট্টগ্রাম এর বাসিন্দা। আসামী যমুনা ব্যাংক কদমতলী শাখা হইতে ১৯ কোটি টাকার ঋণ সুবিধা গ্রহণ করেন এবং ব্যাংকের পাওনা পরিশোধের ০২/০১/২০১২ইং তারিখে ৪ কোটি টাকা এবং ৫ কোটি টাকা সহ মোট ৯ কোটি টাকার দুইটি চেক প্রদান করেন। উক্ত চেক ২টি নগদায়নের জন্য উপস্থাপন করা হলে আসামীর একাউন্টে পর্যাপ্ত অর্থ জমা না করায় তা ডিজঅনার হয়। এন,আই এ্যাক্টের ১৩৮ ধারার বিধানমতে বাদী ব্যাংক আইনী কার্যক্রম গ্রহণ করলে মামলাটি বিজ্ঞ ২য় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে এস,টি মামলা নং ২০৪৯/২০১৩ হিসাবে বিচারের জন্য প্রস্তুত হয়। আসামী ইতিমধ্যে মহামান্য উচ্চ আদালতে রীট পিটিশন দায়ের করলে দীর্ঘদিন মামলাটির শুনানী স্থগিত ছিল। পরবর্তীতে স্থগিতাদেশ বাতিল হলে আদালতে সাক্ষ্য সাবুদ গ্রহণ, দলিলপত্র যাচাই ও যুক্তিতর্ক শেষে আসামীর বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগ সুনির্দিষ্ট ভাবে প্রমাণিত হওয়ায় উক্ত আসামীকে ১ বছরের জেল ও চেকের সমপরিমাণ ৯ কোটি টাকা অর্থদ-ে দ-িত করেন। বাদী ব্যাংকের পক্ষে মামলা পরিচালন করেন এডভোকেট জিয়া হাবীব আহসান, এডভোকেট এ.এইচ.এম জসিম উদ্দিন, এডভোকেট সাইফুদ্দিন খালেদ, এডভোকেট মোঃ হাসান আলী, এডভোকেট মো: বদরুল হাসান, এডভোকেট জিয়া উদ্দিন আরমান, এডভোকেট কে.এম শান্তনু চৌধুরী প্রমুখ।
- চুয়েটে নতুন উপাচার্যের পথরোধ, মূল ফটকে অবস্থান শিক্ষার্থীদের
- চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর হামলার প্রতিবাদে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন
- পটিয়া হাসপাতালে ১৭ দিন ধরে অচেতন অজ্ঞাত ব্যক্তি, মিলছে না স্বজনের সন্ধান
- পটিয়ায় শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, নারীসহ দুজন আটক
- পটিয়ায় এসআরবির অভিযান: ৪ হাজার ইয়াবাসহ বাসযাত্রী আটক
- কারাগারে বন্দীর চাপ, পটিয়ায় সাব-জেল নির্মাণের প্রস্তাব
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান
- পটিয়ায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত
- পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গেল ট্রেনের বগি
- সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
- জামায়াত না করলে, বাইতুল মাল না দিলে ইসলামী ব্যাংকে চাকুরি হয় না- আমানউল্লাহ আমান
- ইসলামী ব্যাংকে ভুয়া গ্রাহকদের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে এবার প্রকৃত গ্রাহকদের মানববন্ধন
- তারেক রহমানকেই তার যাওয়ার রাস্তা বেছে নিতে হবে’
- আরও শক্তিশালী হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

