যশোরে বাড়ির সামনেই যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি উদয় শংকর বিশ্বাসকে (৩৫) গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার পাঁচকড়ি গ্রামে বাড়ির সামনে তাকে গুলি করা হয়। তিনি নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও স্থানীয় টেকারঘাট মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।

নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জানান, বাড়ি থেকে মোটরসাইকেলে বেরিয়ে যাওয়ার সময় সামনের রাস্তায় তাকে গুলি করা হয়। আহতাবস্থায় খুলনায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

মণিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তার আগেই আহত অবস্থায় উদয় শংকরকে খুলনার উদ্দেশে নিয়ে যাওয়ায় হয়। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে খবর পাওয়া গেছে। সেখান থেকে না আসা পর্যন্ত কীভাবে মৃত্যু বলা যাচ্ছে না। তবে স্থানীয়রা জানিয়েছেন তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত