সংবর্ধনা পেলেন এমবিবিএস-এ উত্তীর্ণ হওয়ায় উম্মে নাজিয়া জাহান তামান্না

অনলাইন ডেস্ক

সংবর্ধনা পেলেন এমবিবিএস-এ উত্তীর্ণ হওয়ায় উম্মে নাজিয়া জাহান তামান্না। হাটহাজারীর সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিষ্ঠান জাগরণের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

হাটহাজারী স্টেশন রোডস্থ জাগরণ কার্যালয়ে  বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- হাটহাজারী সদর ইউনিয়ন পরিষদের ৩দফা নির্বাচিত চেয়ারম্যান ও বর্তমানে হাটহাজারী পৌরসভা সহায়ক কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ আলী আজম। উপস্থিত ছিলেন মোহাম্মদ খায়রুন্নবীর সংবর্ধিত কন্যা উম্মে নাজিয়া জাহান তামান্না এবং তার রত্নগর্ভা মা মালেকা পারভিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন,হাটহাজারী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম জাকির, ফতেপুরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাকের হোসেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক এডভোকেট এম সাখাওয়াত হোসেন, রাজনীতিক সোলায়মান সওদাগর, প্রধান শিক্ষক সেলিম উদ্দিন রেজা, জাগরণ সহ সভাপতি ইউনুছ খন্দকার, অধ্যাপক রেজাউল করিম চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম খান, মাহমুদুল করিম, কথন এর নির্বাহী সম্পাদক ইবরাহীম খলীল শিকদার।

জাগরণ সাধারণ সম্পাদক অনুপম চৌধুরীর পরিচালনায় এতে অনুভূতি ব্যক্ত করেন- হাটহাজারী বাজার দোকানদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম, এ কে এম আবুল কাশেম, মোহাম্মদ হায়াত দৌলত, হারুন ডিলার, সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ এবং আবু আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, রেজাউল করিম, আইয়ুব পাভেল, এম. আজিজুল হক আল মাদানী, আহসান আরিফ চৌধুরী জুয়েল, আকরাম উদ্দিন পাভেল, হোসাইনুল কবির চৌধুরী, এস এম আলী আকবর, কামাল পাড়া যুব সংঘ সভাপতি নাসির উদ্দিন, সাইফুদ্দিন সজিব, কাজী মো. শহিদুল্লাহ্ কায়সার, জিয়াউদ্দিন মিযান, রেজাউল করিম বাবু, এরশাদ উল্লাহ্ শিকদার, মাও আলমগীর, মো. সোহেল, আবুল মনছুর, মিনহাজ।

সংবর্ধনায় কৃতজ্ঞতা প্রকাশ করে উম্মে নাজিয়া জাহান তামান্না বলেন- ‘আমার দায়িত্ব আরো বেড়ে গেল, আজ আমি আরো অনুপ্রাণিত। এতটুকু আসার মধ্যে আমার বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা, স্বজনদের সহযোগিতাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি।” ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে গড়ে ওঠার ইচ্ছে প্রকাশ করে তিনি বলেন- বাকি লক্ষ্য পূরণে, পড়ালেখার বাকি ধাপ গুলো পেরুতে আপনারা সকলের দোয়া কামনা করছি।

পরে অতিথিরা উম্মে নাজিয়া জাহান তামান্নার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন, দোয়া মোনাজাত করা হয় এবং তাকে শুধু পৌর এলাকার নয়, পুরো হাটহাজারীর গর্ব বলে অভিহিত করেন বক্তৃতায়।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত