সবার আগে এশিয়া কাপের দল ঘোষণা পাকিস্তানের

অনলাইন ডেস্ক

আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টের আগে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। তাই এই দুই ইভেন্টকে সামনে রেখে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এশিয়া কাপের জন্য ১২ আগস্টের মধ্যে দল ঘোষণার সময় বেঁধে দিয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে সবার আগে পাকিস্তানের দল ঘোষণা করে দিলো ইনজামাম-উল-হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।

চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক বাবর আজমের সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন শান মাসুদ। তবে আফগানিস্তান সিরিজ ও এশিয়া কাপের দলে জায়গাই পেলেন না বাঁহাতি এই ব্যাটার। মূলত অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্মকে এশিয়া কাপের দলে প্রাধান্য দেওয়া হয়েছে।

শান মাসুদ ছিটকে গেলেও পাকিস্তান দলে ডাক পেয়েছেন ফাহিম আশরাফ। তাকে দলে নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন পাকিস্তান দলের প্রধান নির্বাচক ইনজামাম। তিনি জানিয়েছেন, দলে আর অলরাউন্ডার না থাকায় তারা তাকে প্রাধান্য দিয়েছেন। বিশেষ করে তারা একজন পেস বোলিং অলরাউন্ডার খোঁজে ছিলেন।

আফগানিস্তান সিরিজ ও এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আব্দুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম উল হক, সালমান আলি আগা, ইফতেখার আহমেদ, তাইয়্যেব তাহির, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নেওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন আফ্রিদি এবং সৌদ শাকিল (আফগানিস্তান সিরিজের জন্য)।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত