রিজভীর বিরুদ্ধে হিরো আলমের মামলা, তদন্তে ডিবি

অনলাইন ডেস্ক

মানহানির অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মামলা করেছেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।

আজ সোমবার (৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম মামলা গ্রহণ করেন। এরপর শুনানি শেষে আদালত মামলার অভিযোগ তদন্ত করে গোয়েন্দা পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে, বেলা ১২টার পর আদালতে উপস্থিত হন হিরো আলম। এরপর তার আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর এ আবেদন করেন। মামলার আবেদনে চারজনকে সাক্ষী করা হয়েছে।

গত ১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে বিএনপির পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হিরো আলমকে ‘অর্ধপাগল’ হিসেবে অভিহিত করেন। এ সময় রিজভী সরকারের সমালোচনা করতে গিয়ে বলেছিলেন, ঢাকা-১৭ আসনে হিরো আলমের মতো একটা ‘অর্ধপাগল’ নির্বাচন করছে। তার সঙ্গেও সরকার সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত