ইন্টার মায়ামির সব সতীর্থকে যে উপহার দিয়েছেন মেসি

অনলাইন ডেস্ক

স্পোর্টস ডেস্ক

চলতি মৌসুমেই ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যোগ দেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী তারকার আগমনে মার্কিন ফুটবলে শুরু হয়েছে নতুন উন্মাদনা। মেসির উদ্বোধনী ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন লেব্রন জেমস, সেরেনা উইলিয়ামস ও কিম কার্দাশিয়ানের মতো বিশ্ব তারকারা।

মাঠের পারফরম্যান্সেও সবাইকে মাতিয়ে যাচ্ছেন মেসি। প্রথম দুই ম্যাচেই করে ফেলেছেন ৩ গোল। আর্জেন্টাইন এই জাদুকর প্রভাব ফেলেছেন তার সতীর্থদের ওপরও। দলের সবাইকে দিয়েছেন উপহার। বিষয়টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবল দলের খেলোয়াড় ও ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ দিয়ান্দ্রে ইয়েদলিন।

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারের সময় পিংক ও কালো রঙের ‘বিটস বাই ড্রে’ ব্র্যান্ডের হেডফোন মাথায় ছিল ইয়েদলিনের। এ সময় কয়েকজন প্রশ্ন করেন ওইরকম হেডফোন কীভাবে পাওয়া যাবে। পরে ইয়েদলিন ব্যাখ্যা করেন, তাকে এই হেডফোন দিয়েছেন মেসি। তিনি ছাড়াও দলের বাকি সতীর্থকেও একই পুরস্কার দেন মেসি।

হেডফোন কোথায় পাওয়া যাবে এমন প্রশ্নে ইয়েদলিন বলেন, ‘আপনাকে মেসির কাছে জিজ্ঞেস করতে হবে। মেসি দলের সবার জন্য এটি এনেছে। আমি জানি না সে এটি কিনেছে কি না। কিন্তু সে সবাইকে প্রথমবারের মতো হেডফোন দিয়েছে।’

ইন্টার মিয়ামির হয়ে ক্রুজ আজুলের বিপক্ষে স্বপ্নের মতো অভিষেক হয়েছে মেসির। প্রথম সেই ম্যাচে দুর্দান্ত এক ফ্রি-কিকে দলকে ২-১ ব্যবধানে জেতান এলএমটেন। দ্বিতীয় ম্যাচে আরও উজ্জ্বল মেসি। আটলান্টার বিপক্ষে ৪-০ গোলে মায়ামির জয়ে জোড়া লক্ষ্যভেদ মেসির।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত