ঘর থেকে বাহিরপানে @ নাসিমা হক মুক্তা

অনলাইন ডেস্ক

ঘর থেকে বাহিরপানে
@ নাসিমা হক মুক্তা

এই শহরে একটি মন জানালা থাকে
এরই ফাঁকে কতকিছু আসে
কতকিছু চলে যায়
শুধুই সময়ে ব্যবধান ফারাক!

এই তো সেদিন দু কদম বাড়িয়ে দিলে
ঘর থেকে বাহিরপানে
চার কদম ডুকেছে – ঘরে!

তবুও তারা যে চিরস্থায়ী নয়
তা কেউ মানতে পারে না
দিন গুজরানোর সাথে সাথে আবহাওয়া দ্রুত বদলায়
এখানে কেবল – নিজেরা বদলায় না!

এ ও জানে না যে- কার জন্য
কতক্ষণ সময়
কত মাস
কত বছর
কত যুগ
অপেক্ষা করার পরও কেউ কারো নয়।

এসব মানুষ বিশ্বাস করে না
বিধায় – চোখের কোণের ক্লান্তিগুলো চিরকাল
অবিশ্বাসের দ্বন্দ্বে – উপভোগের মায়াটুকু হারিয়ে পেলে!

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত