মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব ইশরাত চৌধুরী

অনলাইন ডেস্ক

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ অনুবিভাগ) ইশরাত চৌধুরীকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

তিনি সদ্য ওএসডি হওয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজা মিয়ার স্থলাভিষিক্ত হবেন।

এরআগে গত ১১ জুলাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সিনিয়র সচিব খাজা মিয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। চাকরির বিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার পর তাকে ওএসডি করে সরকার।

আগামী নির্বাচনে নিজ এলাকা নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়ে সম্প্রতি প্রচার চালান খাজা মিয়া। এছাড়া এই আসনের বর্তমান সংসদ সদস্য কবিরুল হকের (মুক্তি) বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে সমালোচনা করেছিলেন বলেও গণমাধ্যমের খবরে বলা হয়।

২০২১ সালের ২ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পান খাজা মিয়া। এরপর গত ১ জুন সিনিয়র সচিব হিসেবে তাকে পদোন্নতি দেওয়া হয়।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত