মঙ্গলবার ঢাকা ছেড়েছেন ১৯ লাখ সিম ব্যবহারকারী

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আযহার সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এদিন পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়তে শুরু করেছেন কর্মজীবী মানুষ। গতকাল মঙ্গলবার ১৯ লাখের বেশি সিম ব্যবহারকারী রাজধানী ছাড়েন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুকে মোস্তাফা জব্বার জানিয়েছেন, মঙ্গলবার ১৯ লাখ ৫ হাজার ৫৯৩ জন রাজধানী ছেড়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রবির ৯ লাখ ৫৫ হাজার ৭৫৬ জন ব্যবহারকারী ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন।

এ ছাড়া গ্রামীণফোনের ২ লাখ ৩০ হাজার ৮৮৬, বাংলালিংকের ৬ লাখ ১০ হাজার ৬৪১ এবং টেলিটকের ১ লাখ ৮ হাজার ৩১০টি সিম ঢাকার বাইরে গেছে।

একই সময় ৭ লাখ ৭৮ হাজার ৫৪৩টি সিম ঢাকায় প্রবেশ করেছে। এর মধ্যে গ্রামীণফোনের ১ লাখ ২৭ হাজার ৫৯৬টি, রবির ১ লাখ ২৩ হাজার ৯৯৩, বাংলালিংকের ৪ লাখ ৫৯ হাজার ৫৩৬ এবং টেলিটকের ৬৭ হাজার ৪১৮টি সিম রয়েছে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত