রাজার দাপটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপে এক পা জিম্বাবুয়ের

অনলাইন ডেস্ক

আগের ম্যাচে ব্যাট হাতে খেলেছিলেন ৫৪ বলে ১০২ রানের টর্নেডো ইনিংস, বল হাতে নিয়েছিলেন প্রতিপক্ষের প্রথম চার উইকেট। বলা যায়, সিকান্দার রাজার একার কাছেই একপ্রকার নাস্তানাবুদ হতে হয় নেদারল্যান্ডসকে। আজকে শনিবার রাজার দাপট টের পেল ওয়েস্ট ইন্ডিজও। আগের দিনের মতো না হলেও এদিন তার অলরাউন্ড নৈপুণ্যের কাছেই হারল ক্যারিবিয়ানরা।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার এক বল আগেই ২৬৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ৪৪.৪ ওভারে ২৩৩ রানেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। হারতে হয় ৩৫ রানে।

২৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মন্দ করেনি ক্যারিবিয়ানরা। ওপেনিংয়ে মাত্র ৩৯ বলেই আসে ৪৩ রান। এরপর ৪৩ ও ৪৬ রানে পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে তৃতীয় উইকেটে জুটি গড়ে দলকে সঠিক কক্ষপথেই রাখেন ওপেনার কাইল মেয়ার্স এবং চারে নামা অধিনায়ক শাই হোপ। তবে ১১০ রানের মাথায় মেয়ার্স (৫৬) এবং ১৩৪ রানে হোপ (৩০) ফিরলে ফিকে হয়ে আসে ক্যারিবিয়ানদের আশা।

পঞ্চম উইকেটে নিকোলাস পুরান এবং রোস্টন চেজের ব্যাটে ফের আশার আলো দেখতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। তবে ১৭৫ রানে পুরান (৩৪) এবং ১৮০ রানে রোভম্যান পাওয়েল ফিরলে হারের শঙ্কা চেপে বসে ক্যারিবিয়ান শিবিরে। সেই চাপ শেষ পর্যন্ত আর কাটিয়ে উঠতে পারেনি। শেষদিকে রোস্টন চেজ (৪৪) এবং জেসন হোল্ডার (১৯) চেষ্টা করেও হারা এড়াতে পারেননি। শেষ পর্যন্ত ২৩৩ রানের বেশি করতে পারেনি ক্যারিবিয়ানরা।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত