শীতলক্ষ্যায় জাহাজের ট্যাংকারে বিস্ফোরণ, মৃত বেড়ে ৩

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে জাহাজের তেলের ট্যাংকিতে অগ্নিকাণ্ডে দগ্ধ মো. রুবেল (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।

শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দিনগত রাত একটার দিকে রুবেল মারা যান।

তিনি আরও জানিয়েছেন, রুবেলের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে দুজন চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে তাজুল ইসলাম লিয়ন (২২) ও হুমায়ুন কবির (৫৪) নামে দুজন মারা গেছেন।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত