পর পর দুটো মেজর (হার্নিয়া) অপরেশন করে এখন অনেকটা সুস্থ্য আছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খন্দকার। কিন্তু আর্থিক অনটনে থাকা এই স্বাধীনতার সৈনিক কয়েক লাখ টাকা ঋন গ্রস্থ হয়ে পড়েছিলেন। স্বাধীনতার আগে ও পরে ছাত্রলীগের নের্তৃত্বে থাকা মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তার দুঃখ দুর্দশার কথা আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য প্রধান মন্ত্রীর আস্থাভাজন জাহাঙ্গীর কবির নানক কে অবহিত করেন। সহযোগীতার আশ্বাস দেন রশিদকে। অনেকের মত শুধু আশ্বাস দিয়েই থেমে থাকেন নি নানক। যথাযথ প্রক্রিয়ায় প্রধান মন্ত্রীর কাছে আবেদন করে তা অনুমোদন ও দ্রুত ছাড় দেওয়ার ব্যবস্থা নেন তিনি। দ্রুত সময়ের মধ্যে প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে প্রধান মন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন স্বাক্ষরিত সহায়তার ৫ লাখ টাকার চেক পৌছানো হয় জাহাঙ্গীর কবির নানকের কাছে। গতকাল রাতে বরিশালে পৌছে নিজ বাস ভবনে বসে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের হাতে চেক হস্তান্তর করেন তিনি।
সহায়তা চেক পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন আব্দুর রশিদ। বলেন আমার কোন ছেলে নেই। বুঝতেই পারছেন এই বয়সে কতটা অসহায় থাকে একজন বৃদ্ধ। কিন্তু আজ সহায়তার চেক পেয়ে মনে হচ্ছে আমি অসহায় না। যত দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেচে থাকবেন এবং নানকের মত তার বিশ্বস্ত সৈনিকেরা বেঁচে থাকবে ততদিন আমার মত মানুষেরা কখনোই অসহায় হব না। অর্থের অভাবে চিকিৎসার অভাবে মারা যাব না।
আব্দুর রশিদ বলেন মুক্তিযুদ্ধের সময় আমাকে ধরিয়ে দিতে পাক বাহিনী ১ লাখ টাকা পুরস্কার ঘোষনা করে। কিন্তু আমাকে না পেয়ে আমার বাবা ওয়াজেদ আলীকে গুলি করে হত্যা করে। তার পরও বাড়ি ফিরিনি। দেশ স্বাধীন করে তবেই বীর বেশে বাড়ি ফিরেছি।
প্রধানমন্ত্রীর সহায়তার অর্থ পেলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ
অনলাইন ডেস্ক
Similar Articles
- জাতিসংঘে বাংলাদেশ নিয়ে ড. ইউনূসের উচ্ছ্বাস প্রকাশ
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগামীকাল বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- চুয়েটে নতুন উপাচার্যের পথরোধ, মূল ফটকে অবস্থান শিক্ষার্থীদের
- চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর হামলার প্রতিবাদে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন
- পটিয়া হাসপাতালে ১৭ দিন ধরে অচেতন অজ্ঞাত ব্যক্তি, মিলছে না স্বজনের সন্ধান
- পটিয়ায় শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, নারীসহ দুজন আটক
- পটিয়ায় এসআরবির অভিযান: ৪ হাজার ইয়াবাসহ বাসযাত্রী আটক
- কারাগারে বন্দীর চাপ, পটিয়ায় সাব-জেল নির্মাণের প্রস্তাব
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান
- পটিয়ায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত
- পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গেল ট্রেনের বগি
- সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
- জামায়াত না করলে, বাইতুল মাল না দিলে ইসলামী ব্যাংকে চাকুরি হয় না- আমানউল্লাহ আমান
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

