শ্রীলংকান প্রিমিয়ার লিগে নাম লেখালেন সাকিব

অনলাইন ডেস্ক

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শ্রীলংকান প্রিমিয়ার লিগে (এলপিএলে) নাম লিখিয়েছেন। লিগের অন্যতম ফ্র্যাঞ্চাইজি গল গ্ল্যাডিয়েটর্স সরাসরি চুক্তিতে টাইগার এই তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। দেশটির সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

এলপিএলের এবারের আসরে সবমিলিয়ে পাঁচটি দল অংশগ্রহণ করবে।এর আগে সাকিবসহ আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের নাম টুর্নামেন্টটির ড্রাফটে তোলা হয়।

আগামী মাসের ১১ তারিখ এই টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে সব দলই তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। সেই ধারাবাহিকতায় আগেই সাকিবকে দলে টেনেছে গল।

লংকান লিগে নাম লিখিয়েছেন বিশ্ব ক্রিকেটের বড় তারকা ও পাকিস্তানি অধিনায়ক বাবর আজমও। এই সুপারস্টার কলম্বো স্ট্রাইকর্সের হয়ে খেলবেন। এছাড়া তারকা কুশল মেন্ডিস খেলবেন ডাম্বুলা আরোরার হয়ে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত