জাতীয় পতাকা অবমাননার ছবি ভাইরাল

ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে গুপ্ত গ্রাহক ফোরামের দেশীয় অস্ত্র নিয়ে শো- ডাউনের অভিযোগ

অনলাইন সংবাদদাতা

আজ ১৩ ই সেপ্টেম্বর, রবিবার ইসলামী ব্যাংক পিএলসি থেকে চাকুরিচ্যুত ব্যাংকারদের ইসলামী ব্যাংক টাওয়ার এর সামনে এক অবস্থান কর্মসূচি ও মানববন্ধনের ডাক দেয়া হয়। চাকুরিচ্যুত ব্যাংকাররা সকাল ৮ টা থেকে ব্যাংকের হেড অফিসের সামনে জড়ো হতে থাকলে দেশীয় অস্ত্র ও পিভিসি পাইপ হাতে হঠাৎ নারায়ে তাকবীর স্লোগানে ৩০ থেকে ৪০ জন লোক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে চাকুরিচ্যুতদের মুখোমুখি অবস্থান নিয়ে বিনা প্ররোচনায় উস্কানি দিতে থাকে। চাকুরিচ্যুতদের দাবী এটি একটি গুপ্ত গ্রাহক ফোরাম। প্রকৃত গ্রাহকগণ চাকুরিচ্যুতদের পাশে আছেন। বিগত ১০ মাসে গণহারে চাকুরিচ্যুতির পর ব্যাংকের সার্ভিস এর মান তলানিতে গিয়ে ঠেকেছে যা গ্রাহকদের আস্থা সংকট আরো ঘনীভুত করছে।

এসময় সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে দাঁড়ানো এক ব্যক্তির বিরুদ্ধে ইচ্ছাকৃত জাতীয়পতকা অবমাননার অভিযোগ উঠে। ছবিতে দেখা যায় ব্যক্তিটি দেশের জাতীয় পতকাকে পায়ের নিচে মাড়িয়ে রেখেছেন।

চাকুরিচ্যুতদের দাবী তারা কোন উস্কানিতে পা দিবেন না। তাদের উদ্দেশ্য কোন সহিংসতা নয় বরং শান্তিপূর্ণ ভাবে অবস্থান কর্মসূচির মাধ্যমে তাদের ন্যায্য চাকুরির অধিকার ফিরে পাওয়া।

এই মুহূর্তে  সহিংসতা এড়াতে ব্যাংকের হেড অফিসের সামনে বিপুল সংখ্যক পুলিশ ও আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত