চট্টগ্রামের পটিয়ায় মাদকের বিস্তার রোধে আয়োজিত জনসচেতনতামূলক সভা শেষে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার ধলঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেকোটা পূর্বপাড়া জামে মসজিদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা তেকোটা এলাকায় সাম্প্রতিক সময়ে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, মাদকের কারণে যুব ও তরুণ সমাজ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদক থেকে সমাজকে রক্ষা করতে পরিবার ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় আরও বলা হয়, সম্প্রতি ওই এলাকা থেকে মাদকসংক্রান্ত অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। এ ধরনের ঘটনায় এলাকার সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ভবিষ্যতে কেউ যাতে মাদক ব্যবসা বা সেবনের সঙ্গে জড়িত হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।
সভা শেষে মসজিদ মাঠ থেকে মাদকবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুকুটনাইট রাস্তার মাথায় গিয়ে শেষ হয়। পরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা এক ব্যক্তিকে সতর্ক করেন স্থানীয়রা।
সভায় বক্তব্য দেন ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মো. ইমতিয়াজ, সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, ব্যবসায়ী মো. নাসির, আহম্মদ নুর, পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হোসেন, ধলঘাট কৃষক দলের সভাপতি নুর হোসেন, ব্যাংকার ফজলুল করিম, ছাত্রদল নেতা সাকিব, যুবদল নেতা রেজাউল করিম বাপ্পী, বিএনপি নেতা ছোটন, নাজিম উদ্দিন বাহার, সজিব, সাকিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পটিয়ায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
পটিয়া সংবাদদাতা
Similar Articles
- ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে চাকুরিচ্যুতদের মানববন্ধন
- পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ছয় শিক্ষাপ্রতিষ্ঠান
- সাত বছরেও চালু হয়নি পটিয়া কিচেন মার্কেট, দুর্ভোগে ৬৩ ব্যবসায়ী
- চট্টগ্রামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়
- সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারের সময় চট্টগ্রামে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা সহ গ্রেপ্তার
- চট্টগ্রামে গরু বিক্রির টাকার জন্য হিজড়াকে খুন, যুবক গ্রেপ্তার
- চট্টগ্রামের এক ছাত্রদল নেতার বাসায় মিললো ৭০ বোতল বিদেশি মদ
- পুন:নিরীক্ষণে চট্টগ্রামে এসএসসিতে ফেল থেকে পাস করলো ১৯০ জন, নতুন করে জিপিএ -৫ পেয়েছে ৮৩ জন
- খুলশীর এক ভবন থেকে পাঁচ দেশের ৭০ নাগরিক গ্রেপ্তার
- পটিয়া থানা পুলিশের অভিযানে ০৯(নয়) বছর বয়সের একজন মাদ্রাসা ছাত্র ধর্ষণ (বলৎকার) এর ঘটনার একমাত্র আসামী গ্রেফতার।
- মেসির বিদায়ের পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
- ভারতের মাটিতে রাশিয়ার ৩ সামরিক যুদ্ধবিমান
- আদমজী কলেজ থেকে বহিষ্কার হচ্ছেন সেই আব্দুল্লাহ সিফাত
- রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল
- শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

