আমার সমর্থন সবসময় তোমার পাশে ছিল: সাকিবকে শিশির

অনলাইন ডেস্ক

মাগুরা-১ আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রার্থী সাকিব আল হাসান। তিনি পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেস প্রার্থী অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন (ডাব) পেয়েছেন ৫ হাজার ৯৭৩ ভোট।

এর মাধ্যমে ক্রিকেট মাঠের পর এবার রাজনীতিতেও বড় বাউন্ডারি হাঁকালেন সাকিব। প্রথমবার রাজনীতিতে নেমেই জাতীয় সংসদ নির্বাচনে জয়ের দেখা পেয়েছেন এই টাইগার অলরাউন্ডার।

সাকিবের এমন বিজয়ে মাগুরা আর ক্রিকেট ভক্তদের মত উল্লাসিত তার স্ত্রী উম্মে শিশির আল হাসান। অতীতেও স্বামী সাকিবের নানা উত্থান-পতনে নিজের উপস্থিতি ফেসবুকের মাধ্যমে জানান দিয়েছেন তিনি। ব্যতিক্রম হলো না জাতীয় নির্বাচনের পরেও।

ফেসবুক স্ট্যাটাসে অভিনন্দন জানিয়ে শিশির লিখেছেন, একটা নতুন শুরুর জন্য তোমাকে অভিনন্দন প্রিয় স্বামী। তুমি জীবনের প্রতিটা ক্ষেত্রেই বিজয়ী হয়েছিলে। যদিও আমি সেখানে ছিলাম না তবে আমার সমর্থন সবসময় তোমাদের পাশে ছিল। মাগুরার লোকদের অসংখ্য ধন্যবাদ নিজেদের ঘরের ছেলে এতটা ভালোবাসা এবং সম্মান দিয়ে বরণ করার জন্য।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত