অধরা মন @ ফাতিমা কানিজ

অনলাইন ডেস্ক

অধরা মন
@ ফাতিমা কানিজ
“”””””””””””””””””””””””””” 🌿
শৈশব যৌবন পেরিয়ে অসম্ভবের পায়ে
মাথা খুঁটে খুঁটে পৌঁছে যাচ্ছি বার্ধক্যে
ভারী হয়ে আসছে চোখের পাতা
চশমার ফ্রেমে আটকে রেখেছি সাদাকালো অতীত
কখনো দেখা হলে পড়ে নিও।

চুলের ভাজে ভাঁজে
রহস্যময় জীবনের জটিল সব বাঁক
মরে যাওয়া অনুভূতিগুলো জমিয়ে রাখা আছে তাতে
একটু দাঁড়িয়ে দেখে নিও।

পাতাগুলো চুপচাপ ঝরে পড়বে নিঃশব্দে
এ যাত্রায় ভাঙ্গনের ভয় নেই
অভিমান নেই, টানা পড়েন নেই
যা কিছু অসংগতি সব আমারই থাক।
মন খারাপের বায়না গুলো
নির্বাসিত হবে বয়সের অনুশাসনে
দুঃখগুলো শিমুল তুলো কষ্ঠ হবে না বুকপাঁজরে
দেয়ালে গায়ে জ্বলে থাকবে সাঝঁবাতি।

বার্ধক্যের কাছে একসময় হেরে যাবে
দেহ সৌন্দর্যের রসালো রসদ
জীবন গল্পে নেমে আসবে মৃত্যুক্ষুধা,
তখন কি তোমার মনে থাকবে?
আমার নাকছাবি, চুলের গন্ধ, নখের মেহেদি রং
আমার না বলা কবিতার শব্দগুলো
তোমার মনের দোরগোড়ায় কড়া নাড়বে
হয়তো হবে হয়তো হবেনা,
তোমার হীরকচূর্ণ ভালোবাসা তখন
আমার অহংকার হয়ে বাঁচিয়ে রাখবে আমায়।
চোখে থাকবে নিবিড় বিকেল
আর জোনাকি সন্ধ্যে।
বুকের মধ্যে জেগে থাকবে সারাক্ষণ
আমার শিল্পীত অধরা মন।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত