কুবি ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াসের ১২ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজের ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে রায় ঘোষণার সময় তিনি উপস্থিত ছিলেন না।

বুধবার (৯ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন।

কুমিল্লা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মুজিবুর রহমান বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৫ সালে কোটবাড়ির সালমানপুর এলাকায় দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবার ও একটি মোটরসাইকেলসহ ইলিয়াসকে গ্রেপ্তার করে র‍্যাব। অস্ত্র উদ্ধারের ঘটনায় সে সময় র‍্যাব বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করে। এ মামলায় দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে আদালত মামলার রায় ঘোষণা করেন।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত