মেসির জোড়া গোলের পর টাইব্রেকারে মায়ামির জয়

অনলাইন ডেস্ক

ইন্টার মায়ামির হয়ে শুরুতেই গোল দিলেন লিওনেল মেসি। তবে ম্যাচের আধা ঘণ্টারও কম সময় বাকি থাকতে এফসি ডালাসের কাছে ৩-১ এ পিছিয়ে পড়ে মায়ামি। সেখান থেকেই দলটির ঘুরে দাঁড়ানোর গল্প শুরু। এরপর ৮৫তম মিনিটে দারুণ এক ফ্রি কিকে দলকে সমতায় নিয়ে গেলেন মেসি। ৪-৪ গোলে সমতায়। অবশেষে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জিতে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি।

সোমবার ডালাসের টয়োটা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল ইন্টার মায়ামির জার্সিতে মেসির প্রথম অ্যাওয়ে ম্যাচ। যেখানে আগের ৩ ম্যাচে ৫ গোল করা আর্জেন্টাইন তারকা প্রতিপক্ষের মাঠে গোল পেয়েছেন খেলার ষষ্ঠ মিনিটেই। বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে বল জালে জড়ান মেসি। মায়ামিতে এটিই তার দ্রুততম গোল।

তবে শুরুর এই লিড ধরে রাখতে পারেনি মায়ামি। প্রথমার্ধের শেষ দিকে আট মিনিটের ব্যবধানে দুটি গোল দিয়ে ফেলে ডালাস। ৩৭তম মিনিটে গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ফাকুন্দো কুইগনোন, ৪৫তম মিনিটে তানজানিয়ার বার্নার্ড কামুনগো।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত