মহাপুরুষের জন্য  @ ফাতিমা কানিজ

অনলাইন ডেস্ক

মহাপুরুষের জন্য
@ ফাতিমা কানিজ
“”””””””””””””””””””””””””” 🌿
ফিরে আসা হবে না জেনেই
সিংহল পথ হেঁটে খুঁজেছি
পরাজিত এক মহাপুরুষ,,,
যার হিজল চোখে খেলা করে বাউরি বাতাস,
একরোখা এক প্রমত্ত নদী।

আমায় এনে দিতে পারো
পঞ্চবটির সেই অরণ্য পলাশ।
যদি তুমি চাও
সমুদ্রবেলায় আঁচল বিছিয়ে ঝাউলতা হবো
বিহঙ্গী হবো আকাশ বাড়ীর বিশালতায়।
হাত ধরো মহাপুরষ,,
মন্দাক্রান্তা মেঘের আড়াল থেকে
টেনে তোল আমায়,
মুক্ত করো সমস্ত বিষকাঁটা,,,
পৃথিবীর নৈসর্গিক মন্ত্রে আমায় গ্রহণ করো,
ছুঁয়ে দাও একটিবার।
মন উঠোনের ঘরে
বসন্ত এসে ফিরে গেছে বার বার।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত