মানবসেবা পৃথিবীর একটি মহৎ কাজ। সমাজে অনেকে নিজের অর্থ সম্পদ এ কাজে বিলিয়ে দিয়েছেন। আবার অনেকে টাকা আর সম্পদের পাহাড় গড়ে তুলতে ব্যস্ত। এলাকার গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের পটিয়ার সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্র টেক্সাস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন।
তার নিজ এলাকায় দীর্ঘদিন শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, কৃষি কাজে বীজ, সার বিতরণ, অসহায় পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ, খাদ্য সহায়তা, ক্রীড়া সামগ্রী বিতরণ,পবিত্র রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, গ্রাম
পুলিশকে খাদ্য সহায়তা প্রদান, সাইকেল বিতরণ ছাড়াও সম্প্রতি পবিত্র কোরবান উপলক্ষে উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। এ কর্মসূচি বর্তমানেও চলমান রয়েছে।
মানবিক সংগঠন পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের অর্থায়নে পটিয়া উপজেলার ১৭ ইউনিয়ন ও পৌরসভায় দীর্ঘদিন যাবত ব্যতিক্রমী ও মানবিক কাজগুলো চলমান রেখেছেন আমেরিকা প্রবাসী ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন। ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলামের নেতৃত্বে মানবিক কাজে পটিয়াতে রয়েছে একটি টিম। মোবাইল ফোনে সহায়তার খুদে বার্তা পেলেই মানবিক টিমের সদস্যরা পৌছে দিচ্ছেন নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা। ক্যান্সার রোগী থেকে শুরু করে অসহায় পরিবারকে দেওয়া হচ্ছে শিক্ষা সহায়তাসহ মানবিক সকল কাজ। ফাউন্ডেশনের চেয়ারম্যান জুলকারনাইন চৌধুরী জীবন পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিনানিহারা গ্রামের মরহুম আবু বকর চৌধুরী ও আজকিরা বেগম চৌধুরীর পুত্র।
ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম জানিয়েছেন, মানবিক কাজে পটিয়ার উজ্জ্বল দৃষ্টান্ত আমেরিকা প্রবাসী ও সাবেক ছাত্রনেতা ডক্টর জুলকারনাইন।
নিজের উর্পাজিত অর্থ দিয়েই পটিয়া উপজেলায় অবহেলিত মানুষের সেবা করে যাচ্ছেন। যা একজন জনপ্রতিনিধিও করে না। বর্তমান সমাজে এই ধরনের মানুষ বিরল।
পটিয়া নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন মানবিকতার কাজের বিষয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন মানবিক নারী। তাঁর (প্রধানমন্ত্রী) নেতৃত্বে দেশে দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি চলছে মানবিক
কাজ। দেশের প্রতিটি জেলায় সরকারিভাবে খাদ্য সহায়তা কর্মসূচি চলমান রয়েছে।
পটিয়াতেও মানবিক সংগঠন নজির আহমেদ দোভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান চলমান রেখেছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আজীবন থাকতেচান। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল থেকে শুরু করে দেশব্যাপী যে উন্নয়ন কাজ করেছে তা খুবই প্রশংসিত হয়েছে।
মানবতার ফেরিওয়ালা পটিয়ার ড. জুলকারনাইন
অনলাইন ডেস্ক
Similar Articles
- জাতিসংঘে বাংলাদেশ নিয়ে ড. ইউনূসের উচ্ছ্বাস প্রকাশ
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগামীকাল বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- চুয়েটে নতুন উপাচার্যের পথরোধ, মূল ফটকে অবস্থান শিক্ষার্থীদের
- চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর হামলার প্রতিবাদে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন
- পটিয়া হাসপাতালে ১৭ দিন ধরে অচেতন অজ্ঞাত ব্যক্তি, মিলছে না স্বজনের সন্ধান
- পটিয়ায় শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, নারীসহ দুজন আটক
- পটিয়ায় এসআরবির অভিযান: ৪ হাজার ইয়াবাসহ বাসযাত্রী আটক
- কারাগারে বন্দীর চাপ, পটিয়ায় সাব-জেল নির্মাণের প্রস্তাব
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান
- পটিয়ায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত
- পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গেল ট্রেনের বগি
- সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
- জামায়াত না করলে, বাইতুল মাল না দিলে ইসলামী ব্যাংকে চাকুরি হয় না- আমানউল্লাহ আমান
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

