ঠিকানা ভুলে বর নিয়ে পতিত জমিতে হেলিকপ্টারের জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক

 

হেলিকপ্টারে বিয়ে করতে এসে ঠিকানা হারিয়ে পতিত জমিতে জরুরি অবতরণ করে বরসহ একটি হেলিকপ্টার৷

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের হোসেনপুরের পৌর এলাকার ৩৪ নং ধূলজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পতিত জমিতে হেলিকপ্টারটি অবতরণ করে।

হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিল মিজবাহ উদ্দীন মানিক হেলিকপ্টার অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ভালুকা থেকে এক যুবক হোসেনপুর উপজেলার চরকাটিহারে গ্রামে বিয়ে করতে আসার কথা। কিন্তু ঠিকানা হারিয়ে হেলিকপ্টারটি ধূলজুরী গ্রামের পতিত জমিতে অবতরণ করে।

জানা যায়, হেলিকপ্টারটিতে বরসহ চারজন যাত্রী ছিল। সেখানে প্রায় ১৫ মিনিটের মতো অবস্থান করার পরে আবার সঠিক ঠিকানায় উড়াল দেয় হেলিকপ্টারটি।

ধূলজূরী গ্রামের স্থানীয় একজন জানান, হেলিকপ্টারটি ভুল করে এখানে এসে পড়ে। প্রথমে আমরা আতঙ্কিত ও ভয় পেয়ে গিয়েছিলাম। পরে গিয়ে দেখতে পেলাম এটার ভেতর বরযাত্রী।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত