খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে যা জানাল বিএনপি

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে ছয়জন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জমির উদ্দিন সরকার। তিনি বলেন, ‘এটা আমাদের সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল, এটা এ ঈদ উপলক্ষে আমরা দেখা করতে আসছি।

সাক্ষাতে আমাদের রাজনৈতিক কোনো বিশেষ আলাপ হয়নি। ঈদ উপলক্ষে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের মুখে তিনি দেশবাসীর কথা শুনেছেন।জমির বলেন, ‘আপনারা যদি মনে করেন তার স্বাস্থ্য আগের চেয়ে ভালো আছে তাহলে সেটা ঠিক না।
তার বিদেশে ট্রিটমেন্ট একান্ত প্রয়োজন।রাজনৈতিক কোনো বিষয়ে খুব বেশি আলাপ হয়নি জানিয়ে তিনি বলেন, ‘এর বেশি আমি কিছু আর বলতে চাই না, বা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ’এসময় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান এবং সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

 

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত