জঙ্গী কায়দায় পাথর নিক্ষেপ করে হত্যা চেস্টা

ইসলামী ব্যাংক থেকে চাকুরিচ্যুত কর্মকর্তাদের উপর জামায়াত শিবিরের বর্বরোচিত হামলা

অনলাইন সংবাদদাতা

আজ ১৪ ই সেপ্টেম্বর, সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ব্যাংকটির চাকুরিচ্যুত কর্মকর্তাগণ সকাল ৭.০০ টার সময় পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করতে গেলে জামায়াত ইসলাম ও শিবিরের সন্ত্রাসী বাহিনীর হামলার শীকার হয়েছেন।

তারা দাবী করেন, বিনা উস্কানিতে হঠাত নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ভাড়াটিয়া তথাকথিত গ্রাহক পরিচয়ে কিছু গুপ্ত দলের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে চাকুরিচ্যুত ব্যাংকারদের উপর হামলা করে। এসময় সন্ত্রাসীরা চাকুরিচ্যুতদের ব্যানার, ফেস্টুন জোড়পূর্বক ছিনিয়ে নিয়ে ছিড়ে ফেলে ও কিছু চাকুরিচ্যুত বোনদের শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে দাবী করা হয়। এসময় হকস্টিক, পিভিসি পাইপ ও পাথর নিক্ষেপ করে ১৫ জনকে রক্তাক্ত জখম করা হয়। হামলার নেতৃত্বে ছিলেন জামায়াত নেতা শামীম হোসাইন ওরফে কানা শামিম, ব্যাংকের কর্মকর্তা মাসুম বিল্লাহ, আবুল আজাদ ও সাবেক শিবির ক্যাডার নজরুল ইসলাম।

ভিকটিম কর্মকর্তাগণ সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন। এই বিষয়ে আশপাশের এলাকায় ভিডিও ফুটেজ থাকায় অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বেগ পোহাতে হবে না বলে জানিয়েছেন আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত