এতিমের হক নষ্টকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর তীব্র হুংকার

এজাহার ডেস্ক

এতিমের হক নষ্টকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর তীব্র হুংকার।
পটিয়া খরনা রাস্তার মাথায় অবস্থিত হযরত শাহজাহান আউলিয়া মাজার, এতিমখানা, হেফজখানা ও মসজিদ আমাদের এলাকার পবিত্র আমানত। অথচ দীর্ঘদিন ধরে এই পবিত্র স্থানের দানবাক্সের টাকা চুরি, এতিমের হক আত্মসাৎ এবং আয়-ব্যয়ের ভুয়া হিসাব দেখিয়ে নিজেদের পকেট ভারী করছে একদল দুর্নীতিবাজ!
আজ এলাকাবাসী একাত্ব—আমরা আর কোনো চোর ও দুর্নীতিবাজ কমিটির পক্ষে নেই!
এলাকাবাসী স্পষ্ট বক্তব্য ও হুশিয়ারি হচ্ছে
দানবাক্সের টাকা চুরি বন্ধ করো।মসজিদের দানবাক্সের টাকা চুরি করে নিজের বাসায় নিয়ে যাওয়ার দিন শেষ!
এতিমের হক মেরে খাওয়া চলবে না।পবিত্র প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করে যারা গাড়ি-বাড়ির মালিক হয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।

এলাকাবাসী দাবি জাকির ও শামীমের অপকর্মের বিচার চাই।বিগত দিনের সকল আয়ের সঠিক হিসাব ও ব্যাংকিং অডিট রিপোর্ট অবিলম্বে সাধারণ জনগণের সামনে পেশ করতে হবে।
যেকোনো পবিত্র ধর্মীয় স্থান ও এতিমখানার পবিত্রতা রক্ষা করা আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে রুখে দাঁড়ানোর জোর আহ্বান জানানো হচ্ছে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত