চট্টগ্রামের আগ্রাবাদ রমনা আবাসিকের নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) মরদেহ উদ্ধার।
জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগেও কর্মস্থলে ছিলেন ছায়েদুর রহমান। সন্ধ্যা ৬টা পর্যন্ত সহকর্মীদের সঙ্গে একটি সভায় অংশ নেন তিনি। সভায় তাঁকে স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। প্রায় দুই বছর আগে তিনি যুগ্ম পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছিলেন।
সন্ধ্যার দিকে তাঁর স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গেলে ছায়েদুর রহমান দ্রুত বাসায় ফিরতে বলেন। পরে স্ত্রী বাসায় ফিরে তাঁকে ঝু।লন্ত অবস্থায় দেখতে পান। নিজের চোখকে যেনো বিশ্বাস করতে পারছিলেন না তিনি।
ছায়েদুর রহমানের তিন মেয়ে। বড় মেয়ে প্রকৌশলী এবং ঢাকায় থাকেন। ছোট মেয়ে ঢাকায় থেকে এমবিবিএস পড়াশোনা করছেন। আর মেজ মেয়ে চিকিৎসক হিসেবে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। হঠাৎ তাঁর এমন মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।

