পটিয়া থানা পুলিশের চলামন মাদক বিরোধী অভিযানে অফিসার ইনচার্জ/ জনাব জিয়াউল হক এর নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করতঃ গত ২৫/০৮/২০২৬ খ্রিঃ তারিখ রাতে মাদক সেবন করে এলাকায় জনসাধারণের বিঘ্ন সৃষ্টিকালে সাজীব নন্দী(২৮), পিতা-তপনর নন্দী, সাং-কেলিশহর ০৬নং ওয়ার্ড, মোঃ সাব্বির হাসান(২১), পিতা-নাজিম উদ্দিন, সাং-আশিয়া মির্জাপাড়া, ০৪নং ওয়ার্ড, মোঃ রাসেল(১৯), পিতা-আব্দুল মান্নান, সাং-আশিয়া, মধ্যম পাড়া, ০২নং ওয়ার্ড, মোঃ মনির(৩৫), পিতা-নুরুল হক, সাং-হাবিলাসদ্বীপ, জাহেদুল হক প্রঃ বাচা(২৮), পিতা-মৃত সোনা মিয়া, সাং-কচুয়াই, ০১নং ওয়ার্ড, মোঃ হায়দার(৩৪), পিতা-মৃত আনু মিয়া, সাং-দক্ষিণ গোবিন্দারখীল, ০৮নং ওয়ার্ড, রমজান আলী(৩৫), পিতা-জহির আহমদ, সাং-হাইদগাঁও, ০৬নং ওয়ার্ড, সর্ব থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম ও মোঃ কাউছার(২২), পিতা-ওমর ফারুক, সাং-পশ্চিম কদুরখীল, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম মোট ৮ (আট) জনকে গ্রেফতার করা হয়।
বর্ণিত আসামীদেরকে উপজেলা নির্বাহী অফিসার, পটিয়া, চট্টগ্রাম এর মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড এবং বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।

