মোটরসাইকেল কিনতে যৌতুক চাওয়ায় পটিয়ার ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার।

অনলাইন সংবাদদাতা

বিয়ের পর নতুন সংসার। নতুন জীবনের স্বপ্ন নিয়ে স্বামীর বাড়িতে পা রেখেছিলেন আনোয়ারার নুছরাত জাহান হুমা। কিন্তু সেই স্বপ্নের শুরুতেই আসে বড় ধাক্কা।

মামলায় বাদিনীর অভিযোগ অনুযায়ী, বিয়ের মাত্র তিনদিন পর মোটরসাইকেল কেনার জন্য নুছরাতের পরিবারের কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন তার স্বামী সিরাজুল ইসলাম। দাবি করা টাকা দিতে না পারায় একপর্যায়ে নুছরাতকে স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে তার পরিবারের অভিযোগ।

শেষ পর্যন্ত নুছরাত আদালতের দ্বারস্থ হন। গত ৫ জুলাই তিনি স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেন। মামলার পর সিরাজুল দীর্ঘদিন পলাতক ছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অবশেষে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে চট্টগ্রামের পটিয়ার জিরি ইউনিয়নের দক্ষিণ জিরি এলাকায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সিরাজুল ইসলাম (৩০) ওই এলাকার আজিজুল হকের ছেলে। খোঁজ নিয়ে জানা যায়, তিনি গ্লোবাল ইসলামী ব্যাংকের রাজশাহীর একটি শাখায় কর্মরত ব্যাংক কর্মকর্তা। পরে তাকে আদালতে হাজির করা হলে তার পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত