সংরক্ষিত নারী আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে

অনলাইন ডেস্ক

আগামী ফেব্রুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। নির্বাচিত সংসদ সদস্যরা নির্বাচন করেন সংরক্ষিত নারী এমপিদের।

নির্বাচন কমিশনের (ইসি) মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচিত হন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়া জনপ্রতিনিধিদের ভোটের মাধ্যমে।

তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল হতে পারে আগামী সপ্তাহেই। অর্থাৎ সংসদের প্রথম অধিবেশনেই ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবারই প্রথম সর্বোচ্চসংখ্যক ১০ জন সংরক্ষিত নারী এমপি স্বতন্ত্র সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত