বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা, শনিবার সারাদেশে পদযাত্রা

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে আগামীকাল বুধবার দোয়া মাহফিল করবে দলটি। এ ছাড়া খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী বৃহস্পতিবার সারা দেশে লিফলেট বিতরণ এবং শনিবার ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরে পদযাত্রা করবে বিএনপি।

আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা দেন।

এ সময় রিজভী আরও জানান, যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় সরকার পতনের এক দফা দাবিতে আগামী শুক্রবার ঢাকাসহ সারা দেশের মহানগর পর্যায়ে গণমিছিল করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দল ও জোট।

উল্লেখ্য, গত বুধবার স্বাস্থ্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। অসুস্থ বোধ করায় চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে বেশ কিছু শারীরিক পরীক্ষা করার জন্য যান তিনি। পরে তাকে ভর্তি করা হয়।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত