শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য আরাফাত

অনলাইন ডেস্ক

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত শপথ নিয়েছেন। বুধবার (২৬ জুলাই) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। এছাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত