খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোবাবার রাতে চেয়ারপারসনের গুলশানের ভাড়াবাসা ফিরোজায় যান তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন মহাসচিব নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও থাকবেন। সেখানে ঈদের নামাজ আদায় ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে পরদিন ঢাকায় ফিরবেন। এ কারণে আগামী দুই-এক দিনের মধ্যে মির্জা ফখরুল ঢাকা ত্যাগ করবেন।

চেয়ারপারসনের পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দিন যেহেতু মহাসচিব ঢাকায় থাকেন না, সে কারণে আগাম বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মির্জা ফখরুল।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত