গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত সম্পাদক রনি

অনলাইন ডেস্ক

গাজীপুর মহানগর বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শওকত হোসেন সরকার এবং সাধারণ সম্পাদক হলেন বিএনপির প্রয়াত নেতা গাজীপুর সিটির সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের পুত্র এম মঞ্জুরুল করীম রনি।

রোববার দুপুরে গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন তেলীপাড়া এলাকায় অবস্থিত সাগর সৈকত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে কমিটির নবনির্বাচিত সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিমকোর্ট বার শাখার সাধারণ সম্পাদক ও গাজীপুর মহানগর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং অফিসার অ্যাডভোকেট গাজী কামরুজ্জামান ইসলাম সজল।

অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরও উপস্থিত ছিলেন গাজীপুর বারের সাবেক সাধারণ সম্পাদক ও সহকারী রিটার্নিং অফিসার অ্যাডভোকেট জাকিরুল ইসলাম এবং সহকারী রিটার্নিং অফিসার অ্যাডভোকেট মহিদুল ইসলাম নয়ন।

অ্যাডভোকেট গাজী কামরুজ্জামান ইসলাম সজল জানান, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৭ জুন দুটি পদে দুইজন ছাড়া অন্য প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় শওকত হোসেন সরকার সভাপতি এবং এম মঞ্জুরুল করীম রনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের আগামী ১৫ দিনের মধ্যে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত