ঢাকায় আফছারুল আমিনের প্রথম জানাজা অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক

মন্ত্রী ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩জুন) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

শুক্রবার (২ জুন) বিকেল ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-খুলশী-কাতালগঞ্জ) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ডা. আফছারুল আমিন মৃত্যুবরণ করেন।

বিষয়টি  নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. জ. ম নাছির উদ্দীন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। শুক্রবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিকেলে তিনি মারা যান।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত