আলভারেজকে নিয়ে বার্সা-আতলেতিকোর ‍চুক্তিতে ২ শর্ত

অনলাইন সংবাদদাতা

নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলেই আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে বার্সেলোনায় ট্রান্সফারের জন্য আলোচনা করতে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল আতলেতিকো মাদ্রিদ—এমনটাই চাঞ্চল্যকর দাবি করেছেন স্প্যানিশ স্পোর্টস শো ‘এল চিরিংগিতো’-র সাংবাদিক জোতা জর্দি।

এই ক্রীড়া বিশ্লেষক দাবি করেছেন, কয়েক মাস আগে আর্জেন্টাইন ফরোয়ার্ড এবং মাদ্রিদের ক্লাবটির মধ্যে সম্পাদিত এই স্বাক্ষরিত চুক্তি তিনি নিজ চোখে দেখেছেন।

অনুষ্ঠানে প্রতিক্রিয়া জানিয়ে জর্দি বলেন, ‘আলভারেজকে বার্সেলোনায় যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আতলেতিকো। আমি এটি জানি এবং নিজের চোখে দেখেছি। আমি যা বলছি, তা নিজের চোখে দেখেই বলছি।’

জর্দির দেয়া তথ্যমতে, সেই বৈঠকে আতলেতিকো দুটি শর্ত নির্ধারণ করেছিল। আতলেতিকোর দেওয়া একটি শর্ত ছিল খেলোয়াড়কে প্রকাশ্যে মুখ খুলতে হবে এবং দ্বিতীয়ত, লিখিতভাবে তাঁকে জানানো হয়েছিল যে বার্সেলোনায় যাওয়ার বিষয়ে তাদের সম্মতি আছে। আমি এটি দেখেছি বলেই নিশ্চিত হয়ে বলছি।’

ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার পরপরই এই সংক্রান্ত নথি বা প্রমাণ প্রকাশের প্রতিশ্রুতি দিয়ে জর্দি যোগ করেন, ‘আগামী ২ সেপ্টেম্বর আমি এর প্রমাণ উপস্থাপন করব।’

একই অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিক মারিয়া ত্রিসাক উল্লেখ করেন, বার্সেলোনার ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবটি আতলেতিকোর আর্থিক চাহিদার সাথে না মেলায় এই দলবদল প্রক্রিয়াটি আর সামনে এগোয়নি।

ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকা অবস্থায় আলভারেজ আতলেতিকো হয়ে অনুশীলনে ফিরেছেন এবং তাঁর দল ছাড়ার বিষয়টি এখনো অনিশ্চিত রয়ে গেছে।

সূত্র; টি স্পোর্টস

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত